শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত ১২টা পর উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার কর্মীদের নিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিতে উঠে । এ সময় শাজাহান খানের অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামও তার কর্মীদের নিয়ে ফুল দিতে শহীদ মিনারের বেদিতে ওঠে। এ সময় জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাকবিতণ্ড হয়।

একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।

পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা জানান, আমরা আগে শহীদ মিনারে ফুল দিতে উঠলে জাহিদ হাসান মুকিম ও তার কর্মীরা বাধা দেয়। এতে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।

রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, শাজাহান খানের অনুসারীর কিছু লোকজন আমাদের ফুল দিতে বাঁধা দেয়। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সম্পর্কিত খবর