শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ফকিরহাটে নসিমনে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় শিফুল শেখ (৪৫) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। এ ছাড়া নসিমনে থাকা পাঁচটি গরুর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফুল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন একই এলাকার শাহাদৎ (৩০) ও আব্দুল হক সরদার (৬০)। এ ছাড়া আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, চিতলমারী থেকে নসিমনে গরু নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে নসিমনটি মহাসড়কের পাশে দাঁড়ায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক শিফুল শেখ মারা যান। এ সময় আহত হন তিন গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় নসিমনে থাকা পাঁচটি গরুরও মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, এখন পর্যন্ত ট্রাকটিকে জব্দ করতে পারেনি পুলিশ।

সম্পর্কিত খবর