শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

প্রোগ্রামারের বিরুদ্ধে মামলা করলো ফেসবুক

আলেক্সান্ডার সোলেনচেঙ্কো নামে এক ব্যক্তির নামে মামলা করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা ফেসবুক। ফেসবুকের প্রায় ১৮ কোটি ব্যবহারকারীর ডাটা বেআইনিভাবে সংগ্রহ ও পাচারের অভিযোগে ইউক্রেনের এই নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ফেসবুক।

ওই ব্যক্তি ফেসবুকে লক্ষাধিক ফোন নম্বর ফিড করে ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের এই কাজটি করেছেন এবং গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন কালোবাজার ফোরামে সেগুলো বিক্রি করা শুরু করেছেন।

দ্য রেকর্ডের এক প্রতিবেদনে জানা যায়, অ্যানড্রয়েড ডিভাইস নকল করতে সক্ষম একটি স্বয়ংক্রিয় টুলের মাধ্যমে সোলেনচেঙ্কো মেসেঞ্জারের কনটাক্ট ইমপোর্ট ফিচারটির অপব্যবহার করেছেন।

ফেসবুক সোলেনচেঙ্কোকে ট্র্যাক করে তার ফোরামের ইউজার নেম ও যোগাযোগের বিস্তারিত পর্যবেক্ষণ করে। এগুলো তার ই-মেইল ও জব বোর্ডের জন্য ব্যবহৃত হতো। ফেসবুক জানিয়েছে, সেলোনচেঙ্কো অন্যান্য মাধ্যম থেকেও ডাটা চুরি করেছে। এমনকি এটি ইউক্রেনের একটি অন্যতম প্রধান ব্যাংকের ডাটা চুরির সঙ্গেও জড়িত।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সোলেনচেঙ্কোকে ফেসবুকে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি তার চুরি করা ডাটা বিক্রি করতে নিষেধাজ্ঞা চায় ফেসবুক।

তবে এটিই প্রথম নয়, এর আগে এক ব্যক্তি প্রায় ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর ডাটা বেআইনিভাবে হ্যাক করে বিক্রি করেছিল।

 

সম্পর্কিত খবর