শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

প্রেমের টানে ইন্দনেশিয়া থেকে মাদারীপুরে

ইন্দোনেশিয়ার তরুণী ইফহা। কাজের সুবাদে সিঙ্গাপুরে থাকার সময় টিকটকে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাদারীপুরের শিবচর উপজেলার শামীম মাতবরের। দুই বছরের প্রেমের পরিণতি হলো গতকাল শুক্রবার—উপজেলার বড় কেশবপুর গ্রামের শামীম ও ইফহা বিয়ে করেন।

স্থানীয় কয়েকজন বলেন, ২০১৮ সালে শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় থাকলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের ব্যবসা করেন। দুই বছর প্রেমের পর ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তিনি শামীমের বাড়িতে এসে বিয়ের সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার গায়েহলুদ এবং গতকাল শামীমের বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিদেশি বউ দেখতে বহু মানুষ ভিড় করছেন শামীমের বাড়িতে। শামীম মাতবরের আত্মীয় সালমা আক্তার বলেন, ‘আমরা ফোনে ইফহার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। মেয়ে খুবই ভালো। তাঁর ব্যবহার আমাদের সবাইকে মুগ্ধ করেছে।’

শামীম মাতবরের বাবা লাল মিয়া মাতবর বলেন, ‘বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। দুজনের পছন্দই আমার পছন্দ। সবাই মিলে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?’

প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ইফহা বাংলাদেশের মেয়েদের মতো পোশাক পরতে শুরু করেন বলে জানান বর শামীম মাতবর। তিনি বলেন, ‘আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে পেরেছি। সবাই আমাদের মেনে নিয়েছে। এটাই আনন্দের।’

এই বিয়েতে খুব খুশি ইফহা। তিনি বলেন, ‘আমি খুবই খুশি শামীমকে পেয়ে। ও খুবই ভালো মনের মানুষ। শামীমের মা-বাবাও অনেক ভালো মনের মানুষ। আমরা খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে চলে যাব। সেখান থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে যাব মা–বাবার কাছে।’

সম্পর্কিত খবর