শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রিয়াঙ্কাকে স্তনের সাইজ ঠিক করতে বললেন পরিচালক!

বলিউডের অনেক অভিনেত্রীই নিজেদের শারীরিক গঠন পরিবর্তন করতে প্লাস্টিক সার্জারি করেছেন। তবে এটা অনেকেই অকপটে স্বীকার করেন না।

কিন্তু এবার প্লাস্টিক সার্জারি করা নিয়ে মুখ খুললেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বলি এই কুইন জানান, এক পরিচালক তাঁকে দেহ গঠন ও স্তনের পরিমাপ ঠিক করার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’ নিয়ে আলোচনা করতে গিয়ে এ বিষয়ে কথা বললেন অভিনেত্রী।

আত্মজীবনীতে প্লাসটিক সার্জারি নিয়ে কোনও কথা বলছেন কি না, জানতে চাওয়া হলে প্রিয়াঙ্কা বলেন, “প্লাস্টিক সার্জারির বিষয়ে সাফাই দেওয়ার জন্য বইটি লিখিনি। জীবনের মাইলফলকগুলি নিয়েই লিখেছি। কিন্তু কিছু কিছু বিষয় নিজের মনের মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলি আমাকে কষ্ট দিয়েছে।”

অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। কাজ করেছেন হলিউডেও। অভিজ্ঞতার সঙ্গে বয়সও বেড়েছে। আত্মবিশ্বাসী হয়েছেন অভিনেত্রী। তাই এ ধরনের বিষয় নিয়ে এখন অকপট প্রিয়াঙ্কা। নিজের জীবনের এই অধ্যায়গুলিকেও রেখেছেন নিজের বইয়ে।

২০০০ সালে বিশ্বসুন্দরী হওয়ার পরে এক পরিচালকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও তুলে ধরেছিলেন প্রিয়াঙ্কা। সেই পরিচালক তাঁকে পরামর্শ দিয়েছিলেন, প্লাস্টিক সার্জারি করানোর।

লস অ্যাঞ্জেলেসে এক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও তাঁকে দেওয়া হয়েছিল বলে জানান প্রিয়াঙ্কা। এমনকি, তিনি প্রিয়াঙ্কাকে হেঁটে চলেও দেখাতে বলেছিলেন!

সম্পর্কিত খবর