শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা লভ্যাংশে অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশে অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। অনুমোদন পাওয়ার ফলে সব মিলিয়ে সমাপ্ত হিসাব বছরের জন্য মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ পাবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

এর আগে গত ২৮ মার্চ অনুষ্ঠিত পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সুপারিশ করে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ। গতকালের এজিএমে যা অনুমোদন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল গতকালের এ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বিএইচ হারুন এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, বিকল্প পরিচালক এএইচএম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী,স্বতন্ত্র পরিচালক কায়সার আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এবং কোম্পানি সচিব মো. আকরাম হোসাইনসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন।

সম্পর্কিত খবর