শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

প্রাপ্ত কেন্দ্র-১৫০, আইভী: ১২৬৯৯৫ ও তৈমুর: ৭২৩৭৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৫০ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এগিয়ে আছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি পেয়েছেন ১২৬৯৯৫ ভোট। তার নিকটতম হাতি প্রতীকের প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৭২৩৭৩ ভোট।

রবিবার নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শুরু হয়ে, শেষ হয় বিকেল ৪টায়। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সরেজমিনে দেখা যায়, ভোট নিয়ে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রের বাইরে তাদের উপস্থিতি বাড়ছে।

শীত উপেক্ষা করে ভোর থেকেই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা যায়। অনেকে ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে এসেছেন। কেন্দ্রগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সকাল সাড়ে ৮টার দিকে হাতি মার্কার প্রতীকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন। ওই সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’

অন্যদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নগরের দেওভোগ শিশুবাগ কেন্দ্রে বেলা পৌনে ১১টার পর ভোট দেন।

 

 

সম্পর্কিত খবর