প্রাইম লাইফের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করেছে জীবন বীমা প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
মৌলভীবাজার জোনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মামার বাড়ি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন কোম্পানীর ডিএমডি আনিছুর রহমান মিয়া। বিশেষ প্রশিক্ষক ছিলেন মো: হুমায়ুন কবীর মিঠু, এএমডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জায়নুল আলম, ইভিপি।



