শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি : ঢাবি ভিসি

ভিন্ন ভাষার প্রভাবে নানা ভাষার শব্দ ঢুকে ভাষা তার মৌলিকত্ব হারায়, তাই প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) মোহাম্মদ আখতারুজ্জামান। আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জাতীয়ভাবে মাতৃভাষার ব্যবহার ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটার অভাব, সেটি হচ্ছে পরিমার্জিত ও পরিশীলিত ভাষার ব্যবহার। আমাদের কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে বিশেষ যত্ন থাকা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে যত্নশীল।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের নানা শাখায় বর্তমানে বাংলা ভাষায় অধ্যয়নের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ভাষার সমৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে সে ভাষা আয়ত্ত করার সক্ষমতা বৃদ্ধি পায়। আমরা প্রমিত বাংলা ভাষার ব্যবহারের পাশাপাশি ভিনদেশি ও আন্তর্জাতিক ভাষা যেন আমরা রক্ষা করতে পারি, সে বিষয়ে যত্নশীল থাকা প্রয়োজন।’

ঢাবি ভিসি বলেন, ‘ভিনদেশি ভাষা ও সংস্কৃতি-আমাদের সেটিরও প্রয়োজন আছে। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাংলাভাষী মানুষের জন্য শহীদ দিবস নয়, এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় একটি বিশেষ মূল্যবোধ। সেটি হলো বিলুপ্তপ্রায় ভাষা, সংস্কৃতি ও সভ্যতাকে সংরক্ষণ করা; ক্ষুদ্র জাতিসত্তার ভাষা-সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগী হওয়া এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। মানবিক মূল্যবোধ আমাদের মহান একুশ শিক্ষা দেয়।’

ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণে উদ্যোগ কম, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে কী করছে-এমন প্রশ্নের জবাবে ঢাবির উপাচার্য বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতির দেশ। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের পঠন-পাঠনে সরকারের জাতীয় উদ্যোগ আছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এসব শিক্ষার্থীর কোটা বরাদ্দ আছে। এসব ব্যবস্থাই তাদের ভাষা-সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর