শিরোনাম
icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

প্রবাস ফেরতদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক

করোনা মহামারীতে খালি হাতে দেশে ফেরার পর যারা বেকার রয়েছেন তাদের সহজ শর্তে লোন দিচ্ছে অগ্রণী ব্যাংক। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একেবারে সহজ শর্তেই ঋণ দিচ্ছে এই ব্যাংক। বাড়ি কিংবা জমির দলিল এবং কোনো জামানত ছাড়াই সহজেই লোন পেতে পারেন যেকোনো প্রবাসী। গ্রামাঞ্চলে ৫ লাখ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়া হচ্ছে। মাত্র ৭% সুদে ৩ বছর মেয়াদে এই লোন পরিশোধ করার সময় পাবেন।

তবে অগ্রণী ব্যাংকের লোন পেতে হলে প্রবাসীদের সহজ কয়েকটি শর্ত মানতে হবে। প্রথমত, প্রবাসে কর্মরত থাকা অবস্থায় অগ্রণী রেমিট্যান্স হাউজের মাধ্যমে দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের রেকর্ড থাকতে হবে। দ্বিতীয়ত, ভিসা, পারমিট ও পাসপোর্টের কপি লাগবে। সেগুলোর মেয়াদ না থাকলেও সমস্যা নেই। এই লোন নিয়ে যেকোনো প্রবাসী মৎস্য খামার, গরু কিংবা মুরগীর খামারসহ যেকোনো
ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। এতে করে প্রবাসীরা বৈধপন্থায় রেমিট্যান্স প্রেরণে যেমন উৎসাহিত হবেন তেমনি প্রবাসফেরত কর্মহীনরা মাথা গোঁজার ঠাঁই পাবেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মোরশেদ রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ব্যাংকের উর্ধ্বতন ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস উল ইসলাম করোনাকালীন ক্ষতিগ্রস্ত প্রবাসফেরত বাংলাদেশীদের জন্য সহজ শর্তে ‘প্রবাসীর ঘরে ফেরা ঋণ’ অনুমোদন করেছে।

সম্পর্কিত খবর