শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনকে সরে দাঁড়ানোর আহ্বান

লকডাউন চলাকালীন ড্রিঙ্কস পার্টিতে যোগ দেওয়ার ঘটনায় ‘আন্তরিকভাবে ক্ষমা’ চাওয়ার পর বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারির মাঝেই ডাউনিং স্ট্রিটের বাগানের পার্টির জেরে তার দল কনজারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরাই তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বলছেন।

এই বিষয়ে ক্ষমা চাওয়ার পর স্কটল্যান্ডের সিনিয়র কনজারভেটিভ ডগলাস রস ও এমপি উইলিয়াম র্যা গ, ক্যারোলাইন নকস ও রজার গালে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়াতে বলেছেন।খবর বিবিসির।

২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটের কর্মীদের নিয়ে ওই পার্টি দিয়েছিলেন বরিস জনসন। লকডাউনের মধ্যেই ডাউনিং স্ট্রিটের বাগানে মদের পার্টি করে সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন বলেন, হাজার হাজার ব্রিটিশ নাগরিক যখন করোনা বিধির প্রতি সম্মান জানিয়ে প্রিয়জনদের শেষকৃত্যে পর্যন্ত নেওয়া থেকে বিরত থেকেছে, সেখানে তার এহেন আচরণ মোটেও প্রশংসাযোগ্য নয়।

এদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মার বরিসের এই ক্ষমা প্রার্থনাকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়ে এতো দেরি করে এ ব্যাপারে মুখ খোলার জন্য বরিসকে উপহাস করেছেন।

এ ব্যাপারে স্টার্মার প্রশ্ন তোলেন, তিনি (বরিস) কি ভদ্রোচিতভাবে পদত্যাগ করবেন? এর আগে অবশ্য এই ঘটনার জন্য স্টার্মার বরিসকে ‘নির্লজ্জ’ বলেছিলেন।

২০২০ সালের ওই পার্টির ভিডিও সামনে আসার পর থেকেই অবশ্য ব্রিটেন জুড়ে সমালোচনা শুরু হয়। এই ঘটনা জনগণের মনে ক্ষোভের জন্ম দেয়। এমনকি জনমত জরিপেও বরিসের জনপ্রিয়তা হ্রাস পায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদের আসর বসে। এই আসরে বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সিমন্ডস ছাড়াও শতাধিক অতিথি ছিলেন। ওই সময় যুক্তরাজ্যে স্কুল, রেস্টুরেন্ট, মদের দোকান বন্ধ থাকাসহ সমাজিক মেলামেশায় কঠোর নিষেধ ছিল।

স্থানীয় সময় সোমবার আয়োজন-সংক্রান্ত একটি ই-মেইল ফাঁস হলে এ তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, ই-মেইলের মাধ্যমে সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনল্ডস অতিথিদের দাওয়াত করেছিলেন।

সম্পর্কিত খবর