শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রথম প্রান্তিকে রেকর্ড ৯০ হাজার কোটি টাকার

২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তিন মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি। এটি এ যাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ।

শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।
এবারের প্রবৃদ্ধিতে তিনটি প্রধান রাজস্ব খাত স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি খাত নতুন রেকর্ড গড়েছে।

স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে আদায় হয়েছে ৩৪,৮১৯ কোটি টাকা, যা গত বছরের ২৬,৮৩৮ কোটি টাকার তুলনায় ২৯.৭৪ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে এই খাতে রাজস্ব ছিল ২৮,৪৪৫ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৮.২৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায় ছিল ২৪,০৮০ কোটি টাকা।

আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় বেড়ে দাঁড়িয়েছে ২৭,৫২৮ কোটি টাকা, যা গত বছরের ২৪,৬২৫ কোটি টাকার তুলনায় ১১.৭৪ শতাংশ বেশি।

এনবিআর জানিয়েছে, রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব হয়েছে তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায়। সংস্থাটি ভবিষ্যতেও কর ব্যবস্থার সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং ফাঁকিদাতা রাজস্ব পুনরুদ্ধারে কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

   # আফেই

সম্পর্কিত খবর