শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর    

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। 

আজ বিকেল সোয়া পাঁচটার দিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ সনদে স্বাক্ষর করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রথমে প্রতিনিধিরা এবং পরে প্রধান উপদেষ্টা সনদে স্বাক্ষর করেন। সনদে স্বাক্ষরের পর উপস্থিত সবাই সেটি উঁচিয়ে ধরে দেখান, যা অনুষ্ঠানের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে।

কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মো. আইয়ুব মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক মনির হায়দার।

রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আমজনতার দলসহ আরও কয়েকটি দল।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম।

এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিরা, আইনজীবী, শিক্ষাবিদ এবং বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন অধ্যাপক ড. আলী রীয়াজ। সনদ স্বাক্ষরের পর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানের শেষে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।

     #আফেই

সম্পর্কিত খবর