শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে দেশের নির্বাচন

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন দেশটির অর্থনৈতিক সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করছে।

আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমানোর মূল তিনটি কারণ হলো— মুদ্রানীতি কঠোর করা ও আর্থিক খাতের দুর্বলতার কারণে ঋণের প্রবাহ কমে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সৃষ্টি অনিশ্চয়তা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা।

গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, আইএমএফ অক্টোবরের প্রতিবেদনে বাংলাদেশের জিডিপির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৯ শতাংশ করেছে। এর আগে এপ্রিলে পূর্বাভাস ছিল ৬ দশমিক ৫ শতাংশ, পরে জুনে তা কমিয়ে ৫ দশমিক ৪ শতাংশ করা হয়েছিল। তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নিম্নমুখী করেছে।

বাংলাদেশের আর্থিক খাত নিয়ে তিনি বলেন, খাতে উল্লেখযোগ্য দুর্বলতা রয়ে গেছে। ফলে উদ্যোক্তারা প্রয়োজনমতো ঋণ পাচ্ছে না, যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

মূল্যস্ফীতির হার প্রসঙ্গে তিনি জানান, চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। তবে এটি মূলত সরবরাহের অভাবে সৃষ্ট।

আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি সম্পর্কেও তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য শীঘ্রই একটি মিশন দেশে আসবে। তিনি বলেন, আর্থিক ক্ষেত্রে মূল সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া এবং রাজস্ব সংগ্রহ বাড়ানো গুরুত্বপূর্ণ।

         #আফেই

সম্পর্কিত খবর