শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাঁচ কোম্পানির মুনাফা বেড়েছে প্রথম প্রান্তিকে, কমেছে দুটির

অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর বৃহস্পতিবার ঢাকা স্টকএক্সচেঞ্জ-এর মাধ্যমে প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ প্রকাশ করা হয়।

মুনাফা বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, পূবালি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)-এর। অন্যদিকে মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও রূপালি ইন্স্যুরেন্স-এর।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩০ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা।

ইস্টার্ন ব্যাংকের ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা। ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৮ শতাংশ। কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।

পূবালি ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। এ হিসাবে ব্যাংকটির ইপিএস বেড়েছে ২১ শতাংশ। কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭৭ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ইপিএস বেড়ে হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৭ শতাংশ। এ সময় কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ইপিএস হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

অন্যদিকে, বহুজাতিক কোম্পানি বিএটিবিসির প্রথম প্রান্তিকে ইপিএস কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৮৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস কমেছে ৩৪ শতাংশ। এ সময় কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সা।

রূপালি ইন্স্যুরেন্সের ইপিএস কমে হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস কমেছে ১৮ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সা।

সম্পর্কিত খবর