শিরোনাম
icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

প্রথম প্রান্তিকে আয় ও মুনাফা কমেছে বিবিএস কেবলসের

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলস লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় গত হিসাব বছরের তুলনায় কমেছে ৩ দশমিক ৮২ শতাংশ। আর নিট মুনাফা কমেছে ১ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১৭২ কোটি ৪ লাখ টাকা। আগের বছর একই সময় যা ছিল ১৭৮ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য সময়ে আয় কমেছে ৬ কোটি ৮৪ লাখ টাকা।

অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময় যা ছিল ২৭ কোটি ১৫ লাখ টাকা। গত বছরের তুলনায় মুনাফা কমেছে ৪৫ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩৩ টাকা ৫০ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিবিএস কেবলস। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ রয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরে ইপিএস কমেছে ১ টাকা ২১ পয়সা বা ২০ শতাংশ। নভেল করোনাভাইরাসের ফলে সৃষ্ট আর্থিক দুর্যোগের কারণে ইপিএস কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে শেষে যা ছিল ২৯ টাকা ৫৬ পয়সা।

সম্পর্কিত খবর