শিরোনাম
icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭
down of head

চার কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। এগুলো হলো ওরিয়ন গ্রুপের দুই কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ইজেনারেশন লিমিটেড এবং ইস্টার্ন কেবলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও ইনফিউশনের পরিচালনা পর্ষদের সভা যথাক্রমে আজ বিকাল ৪টা ও ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে। সভা থেকে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

অন্যদিকে ইজেনারেশনের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হবে।

আর ইস্টার্ন কেবলসের পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সম্পর্কিত খবর