শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

প্রত্যেক গৃহকর্ত্রী মাসে পাবেন ৫ হাজার!

‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় প্রত্যেক গৃহকর্ত্রীকে পাশে পাঁচ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গ নয়, গোয়াতে শুরু হবে এই প্রকল্প। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতে সে রাজ্য ক্ষমতায় আসলে প্রতি পরিবারের দায়িত্বশীল নারীদের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার রুপি দেওয়া হবে বলে গোয়া তৃণমূল ঘোষণা করেছে।

এ ব্যাপারে গোয়া তৃণমূল খুদে ব্লগিং সাইট টুইটারে জানায়, প্রত্যেক পবিবারের মাসিক আয় নিশ্চিত করতে গোয়া তৃণমূল গৃহলক্ষ্মী কার্ড চালু করেছে। এই মাসিক আয় সহায়তা প্রকল্পে প্রতিটি পরিবারের এক জন নারীকে মাসে সরাসরি পাঁচ হাজার রুপি (বছরে ৬০ হাজার) দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার নারীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের কথা জানিয়ে টুইটারে লিখেছেন, গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করতে পেরে আমি খুশি। গোয়ার প্রতিটি পরিবারের নারীদের আর্থিক ক্ষমতায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় গোয়ার সাড়ে তিন লাখ পরিবারকে আনা হবে বলে গোয়া তৃণমূল জানিয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয়।

সম্পর্কিত খবর