শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রগ্রেসিভ লাইফ ও সিকিউর লাইফের চুক্তি স্বাক্ষরিত

তামাদি পলিসি সচলে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ও সিকিউর লাইফ লাইন (বিডি) লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর তামাদি পলিসি সচল করে নবায়ন প্রিমিয়াম আহরণ বাড়ানোর উদ্দেশ্যে আজ নভেম্বর ২৬, ২০২৫ তারিখ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে সিকিউর লাইফ লাইন (বিডি) লিমিটেড-এর সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর মাননীয় চেয়ারম্যান জনাব বজলুর রশীদ এমবিই, বিশেষ অতিথি ছিলেন সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান।

স্বাক্ষরিত চুক্তিতে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন এবং সিকিউর লাইফ লাইন (বিডি) লিমিটেড এর পক্ষে কোম্পানির চেয়ারম্যান জনাব আলমগীর চৌধুরী প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে প্রগ্রেসিভ লাইফ ও সিকিওর লাইফ লাইন এর ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

 

জীবন বীমায় মূল চালিকা হিসেবে খ্যাত নবায়ন প্রিমিয়াম আহরণে তামাদি পলিসি সচল করতে দেশের জীবন বীমা জগতের প্রথম উদ্যোগ হিসেবে গৃহিত এমন অগ্রণী ভূমিকাকে স্বাগত ও প্রথম কোম্পানি হিসেবে প্রগ্রেসিভ লাইফ কোম্পানিকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানিয়ে কোম্পানি চেয়ারম্যান জনাব বজলুর রশীদ এমবিই বলেন- দেশের জীবন বিমায় প্রগ্রেসিভ লাইফ অগ্রজ হিসেবে কয়েকটি ভূমিকা রাখতে পেরেছিলো।

তেমনি তথ্যপ্রযুক্তিতে নিত্যনতুন বিষয়ের সাথে তালমিলিয়ে সিকিউর লাইফ লাইনও প্রগ্রেসিভ লাইফের তামাদি পলিসি সচলে যেন সফলতার স্বাক্ষর রাখতে পারে তাহলে অন্যান্য কোম্পানিগুলোও এ কর্মযজ্ঞে যুক্ত হবে ইনশাআল্লাহ! এর সাথে তিনি ডিসেম্বর, ২০২৫ এর মধ্যেই কোম্পানির তামাদি হয়ে যাওয়া পলিসির উল্লেখযোগ্য অংশই যেনো আহরিত করা যায় এ বিষয়ে সিকিউর লাইফ লাইনের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

সম্পর্কিত খবর