শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নজরুল সমর্থক গোষ্ঠী

আদম মালেক : অনলাইন পত্রিকা অর্থবাংলাডটকমে প্রকাশিত,’জামায়াত নেতার ভাই নৌকা টিকেটের জন্য মরিয়া’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নজরুল ইসলাম সমর্থক গোষ্ঠী। প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন নজরুল সমর্থক গোষ্ঠীর সদস্য ও ১ ন. উত্তর হামছাদি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সিদ্দীকি।

তিনি বলেন, আমরা এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই। নজরুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র এই ঘৃন্য প্রচারণায় লিপ্ত। নজরুল ইসলামের বড় ভাই জহির রায়হানকে জামায়াত ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি করলেও তিনি কোন সময় জামায়াতের কোন কমিটিতে কোন পদে ছিলেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।  রির্পোটে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের টাকা দিয়ে নজরুলের মনোনয়ন নিশ্চিত করা হবে বলে যে তথ্য দেয়া হয়েছে-তা ডাহা মিথ্যা। শুধু আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নজরুল ইসলামকে বিব্রত বিতর্কিত ও অপমানিত করার জন্যই এই জঘন্য মিথ্যাচারের আশ্রয়। নজরুলের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে মনোনয়ন বাণিজ্যে একাধিক প্রত্যক্ষদশী বা সাক্ষীর কথা বলা হলেও রিপোর্ট কোনো প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর নাম পরিচয় ঠিকানা জানাতে পারেনি। এর কারণ ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। নজরুল ইসলামের সকল আত্মীয় স্বজন জামায়াত-বিএনপি-এ তথ্যটিও নজরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। নজরুলের আত্মীয় স্বজনের খোঁজ নিলে অনেক আওয়ামী লীগ এবং বামপন্থীও পাওয়া যাবে। স্বার্থের জন্য নৌকার বিরোধীতা ও নিজ দলের লোকের প্রতি হামলার অভিযোগের প্রতিবাদ করে নজরুল সমর্থক গোষ্ঠীর সদস্য আবদুল কাদের সিদ্দীকি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে আনীত এই অভিযোগটি হাস্যকর। নজরুল ইসলাম স্বার্থপর নন, উদার মনের মানুষ। তিনি স্বার্থের জন্য রাজনীতিতে আসেননি জনগণের জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছেন। মানুষের প্রতি দায়িত্ব পালন নজরুলের পারিবারিক শিক্ষা। নিজ দলের লোকতো দূরের কথা, প্রতিপক্ষের প্রতিও হামলা করার রুচি নজরুলের নেই, কারণ তিনি শান্তিকামী ও বিনয়ী।

গত উজেলা নিবাচনে নৌকার বিরোধীতার অভিযোগ প্রসঙ্গে আবদুল কাদের সিদ্দিকী বলেন, এ অভিযোগটি চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। এই মিথ্য কেহই বিশ্বাস করে না। ১ ন. উত্তর হামছাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মোল্লাও নজরুলের প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার। এর কারণ নজরুল ইসলাম বাবুল মোল্লার স্নেহধন্য। নজরুলের প্রতি বাবুল মোল্লার মমতা ও আসন্ন নির্বাচনে নজরুলের পক্ষাচরণ ও ইউনিয়ন আওায়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনি অনেকের মাথাব্যথার কারণ।

নজরুল সমর্থক গোষ্ঠীর এই সদস্য বলেন, বাবুল মোল্লার বিরুদ্ধে বাচ্ছু হত্যার যে অভিযোগের অবতারণা করা হয়েছে সে মামলায় বাবুল মোল্লা নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন। বাবুল মোল্লার বিরুদ্ধে সমিতির হাট বাজারে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসানোর অভিযোগটি দু:খজনক। বাবুল মোল্লা একজন ভদ্রলোক। প্রতিবেদনে বাবুল মোল্লা সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলা হলেও তাঁর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে যাওয়া হয়েছে। বাবুল মোল্লার পরিবার গৌরবোজ্জল মুক্তিযুদ্ধের অংশীদার। ৭১ এর মুক্তিযুদ্ধে বাবুল মোল্লার চাচা সফিক মোল্লা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন। একই সংগ্রামে জীবন দিতে হয়েছে বাবুল মোল্লার পিতা সাহাদাৎ হোসেন মোল্লাকে। এ এলাকায় মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এখনো মুক্তিযুদ্ধে বাবুল মোল্লার পরিবারের অবদান সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে।

আবদুল কাদের সিদ্দীকি বলেন, নজরুল ইসলামকে জামায়াত নেতার ভাই বলে মিথ্যা পরিচয় দেয়া হলেও তাঁর আসল পরিচয় দেয়া হয়নি। তাঁকে জামায়াত নেতার ভাই হিসেবে পরিচয় না দিয়ে যদি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে আমরা তাঁর পরিচয় পেতাম তাহলে অনেক খুশি হতাম। তাঁর প্রয়াত বাবা আবদুল জব্বার একজন আওয়ামী লীগার ছিলেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তাঁর ঘর ছিল আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প। ৭১ এর স্বাধীনতা যুদ্ধেও এ ঘরটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র। প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী ও শাহজাহান মাস্টরসহ অনেক মুক্তিযোদ্ধার জন্য জীবনের ঝুকি নিয়েছে এ পরিবারের সদস্যরা।

সম্পর্কিত খবর