শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রাজধানীতে এসি বিস্ফোরণে দুই পরিচ্ছন্নকর্মী দগ্ধ

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকায় ব্লু-বার্ড থাই রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দুজন পরিচ্ছন্নকর্মী দগ্ধ হয়েছেন। তারা হলেন, আব্দুল কাইয়ুম (২০) ও মো. ফয়সাল হোসেন (১৭)। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হাসপাতলের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আশকোনা থেকে আমাদের এখানে দুজন দগ্ধ অবস্থায় এসেছেন। তাদের মধ্যে ফয়সালের ২৮ শতাংশ ও কাইয়ুমের শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রেস্টুরেন্টটির ম্যানেজার দীপু গণমাধ্যমকে জানান, হোটেলের মেঝে পরিষ্কার করার সময় হঠাৎ এসি বিস্ফোরণ হলে ফয়সাল ও কাইয়ুম দগ্ধ হন। আমাদের রেস্টুরেন্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ফয়সালের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই থানার বরগুন্নি গ্রামে আর কাইয়ুমের বাড়ি পিরোজপুরে। দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকতেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আশকোনায় রেস্টুরেন্টে এসি বিস্ফোরিত হয়ে দগ্ধ অবস্থায় দুজন এসেছেন। দুজনই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত খবর