পুরো শেয়ার বিক্রি করে দিচ্ছেন ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা মো. বেলাল খান তার কাছে থাকা কোম্পানিটির ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ারের পুরোটাই বিক্রি করে দিচ্ছেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে সম্প্রতি কোম্পানিটির আরেক উদ্যোক্তা মো. আমিন-উর-রশিদ তার কাছে থাকা কোম্পানিটির ৩০ লাখ ৭৫ হাজার ৭৯৪টি শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইতে গেল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা।

 

সম্পর্কিত খবর