শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পুঁজিবাজারে আরও বড় দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসের চেয়ে দ্বিতীয় কার্যদিবসে আরও বড় দরপতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এদিন লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এতে সোমবার (২০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৯ পয়েন্ট।

এর ফলে বৃহস্পতিবার (১৬ জুন) উত্থানের পর রোববার ও সোমবার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো। এ দিন বস্ত্র, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সবকয়টি খাতের শেয়ারের দাম কমেছে।

আজকের দরপতনে বিনিয়োগাকরীদের মধ্যে আবার আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে ভয় সৃষ্টি হয়েছে বাজার আরও পড়তে পারে।

ডিএসইর তথ্য মতে, সোমবার (২০ জুন) ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৩৪৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮২২ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে জেএমআই হসপিটাল, আনোয়ার গ্যালভানাজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিক, মুন্নু ফেব্রিকস, আইপিডিসি ফাইন্যান্স, কেডিএস এক্সেসোরিজ, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং আরএকে সিরামিক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৪১১ টাকা।

সম্পর্কিত খবর