শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার চালান

কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ও দুই নারীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো. রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মৃত আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), একই গ্রামের জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) ও একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)। কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুই নারীসহ ৬ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর