শিরোনাম
icon পিএইচপি ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করলেন টি. ক্রিস্টেনসেন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম
down of head

পাম অয়েল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত

চলতি মাসে ভারতের পাম অয়েল আমদানি বেড়ে ১০ মাসের সর্বোচ্চে পৌঁছার সম্ভাবনা তৈরি হয়েছে। পণ্যটির দাম কমে যাওয়া এবং ইন্দোনেশিয়ার রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া আমদানি বাড়াতে সহায়তা করবে। খবর বিজনেস রেকর্ডার।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। চলতি মাসে দেশটির আমদানি বাড়লে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার আদর্শটির দাম বর্তমানে এক বছরের সর্বনিম্নে অবস্থান করছে।

ডিলাররা বলছেন, জুলাইয়ে ভারত সব মিলিয়ে সাত-আট লাখ টন পাম অয়েল আমদানি করতে যারে, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

ভোজ্যতেল ব্রোকারেজ ও পরামর্শক প্রতিষ্ঠান সানবিন গ্রুপের প্রধান নির্বাহী সন্দিপ বাজোরিয়া বলেন, সাম্প্রতিক দরপতনের পর পাম অয়েল ভারতের ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়েছে।

তথ্য বলছে, মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। বৈশ্বিক মন্দার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে চাহিদা নিয়ে। ফলে পণ্যটির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১০ শতাংশ কমে যায়, যা এক বছরের সর্বনিম্ন।

সম্পর্কিত খবর