শিরোনাম
icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা
down of head

পপি নায়িকা না হলে তাকে কে চিনত

পপি নায়িকা না হলে তাকে চিনত কে ? তার স্বামীও বিয়ে করত না : ওমর সানী

বাংলা চলচ্চিত্রের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় পপি নায়িক পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন সব কিছু থেকে। তবে সম্প্রতি পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ এনে প্রকাশ্যে আসেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করেছেন যে চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান।

পপির এমন মন্তব্যে বেশ চটেছেন তার প্রথম সিনেমার নায়ক ওমর সানী। তিনি বলেন, পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে বোকা বলব।

আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এইভাবে যদি বলে থাকে তাহলে আমি বলব, সে অবশ্যই নিজেকে ছোট করেছে।

কুলি খ্যাত এই নায়ক ওমর সানী আরও বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি? যে সিনেমা নিয়ে এইসব কথা বলবে! পপি নায়িকা না হলে কে চিনত? তার স্বামী বিয়েও করত না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে।

আমি বলব তাকে এই সব আবেগি, ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

সম্পর্কিত খবর