শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

পদ্মা সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া অন্য কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় তহবিল সংস্থার বিদেশি তহবিল এটি নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি বলেও দাবি মন্ত্রণালয়টির।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার রাতে এক বিবৃতির মাধ্যমে এ দাবি করে।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে দাবি করে যে, পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। অন্য কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় তহবিল সংস্থার কোনো বিদেশি তহবিল থেকে এটি নির্মাণে অর্থ নেওয়া হয়নি। বাংলাদেশি ও বিদেশি—উভয় নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন যে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন, তা বিদেশি অর্থায়নে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে নির্মিত বলে কিছু মহল দেখানোর চেষ্টা করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ সেতুর সমাপ্তি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে, যার ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে, বাংলাদেশের সব বন্ধুরা এ যুগান্তকারী প্রকল্পের সমাপ্তি উদ্‌যাপনে হাত মেলাবে, যার বিশেষ কারণ—এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অবদানে সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত খবর