পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।

রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। রোববার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পর্কিত খবর