শিরোনাম
নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী
down of head

নেত্রকোনায় খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে নেত্রকোনায় একটি মুড়ির কারখানা ও একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের রাজেন্দ্রপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে নেত্র ফুড প্রোডাক্টস ও এসএস ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়।

জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেত্রকোনা জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ নেত্রকোনা জেলা পুলিশ সদস্যরা।

নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, বেকারি ও মুড়ি কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিষ্ঠানের মালিক বিপ্লব কুমার সাহা এবং মানিক চন্দ্র সাহা খাদ্যপণ্য তৈরি করছিলেন।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে তাদের প্রত্যেককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত খবর