শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

নীল ড্রামগুলো অনেকদিন ধরেই আমাদের যন্ত্রণার কারণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় আজ রোববার দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোকের ছায়া বিরাজ করছে। কথা বলেছেন অনেকেই।

মর্মান্তিক এই ঘটনার নিয়ে কথা বলেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ও নির্মাতা-প্রযোজক সানী সানোয়ার। আমাদের অনলাইন’র পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো- ‘নীল ড্রামগুলো অনেকদিন ধরেই আমাদের যন্ত্রণার কারণ। বিগত কয়েক বছরে বেশ কিছু জঙ্গি আস্তানা থেকে এ রকম অসংখ্য নীল ড্রাম উদ্ধার হয়েছে। এই নীল ড্রামের হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জঙ্গিরা বিস্ফোরক বানাতো। অথচ, এগুলো নানা ধরনের শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কিছু অসাধু সরবরাহকারী এবং শিল্পসংশ্লিষ্ট অসাধু ব্যক্তি এ রকম বেশ কিছু কেমিক্যাল (যেমন-অ্যাসিটোন, এইচএমডিটি, হাইড্রোক্লোরিক এসিড, অ্যালুমিনিয়াম পাউডার প্রভৃতি) ব্যাকডোরে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে দিতো। এই অপরাধে ইতোমধ্যে অনেক ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তবে এটা ঠিক, এক্সপ্লোসিভ প্রি-কারসার হিসেবে যে হাইড্রোজেন পারঅক্সাইড বা উল্লিখিত কেমিক্যাল কম্পাউন্ডগুলো ব্যবহৃত হতে পারে এটা অনেক ব্যবসায়ীর অজানা। তেমনি অনেকেই অজ্ঞ কিংবা অসতর্ক ছিল এগুলোর নিরাপদ সংরক্ষণের গুরুত্ব নিয়ে। তবে তাদের এই অজ্ঞতা কিংবা অসতর্কতা ক্ষমার অযোগ্য অপরাধ।’

সব মিলিয়ে কেমিক্যাল ব্যবসা ও সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির অসততা, অসতর্কতা এবং অযোগ্যতা একটি বুবি ট্র‍্যাপ (গোপন বোমা) হয়ে আমাদের মাঝে বিরাজ করছে। এটি মাঝে মাঝে বিস্ফোরিত হয়ে আমাদের জানিয়ে দেয় আমরা কতটা অসতর্কতা, অসাধুতা আর অদক্ষতা নিয়ে নানা রকম পেশায় নিয়োজিত আছি।’

সম্পর্কিত খবর