শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

বললেন ওবায়দুল কাদের
নিষেধাজ্ঞা নিয়ে সরকারের মাথাব্যথা নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা নেই। যারা দিনের পর দিন গাজায় গণহত্যায় সমর্থন দিয়ে যায়, যাদের দেশেই মানবাধিকার পদদলিত হয়, তাদের নিষেধাজ্ঞায় সরকারের মাথাব্যথা নেই।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাস আছে। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে, সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কীভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা কি গণহত্যা নয়? সেখানে সিজফায়ারের জন্য জাতিসংঘে অ্যাবস্টেইন করেছে যুক্তরাষ্ট্র, বাকিরা সিজফায়ারের পক্ষে ভোট দেয়ার পরও ইসরায়েল তোয়াক্কা করেনি।

তিনি বলেন, জাতিসংঘের সে রেজুলিউশন তারা (ইসরায়েল) অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের ছাত্র-ছাত্রীরা এমনকি শিক্ষকরাও যুদ্ধ বন্ধে আন্দোলন করেছে। তারপরও কী নির্বিচারে সেখানে (যুক্তরাষ্ট্র) মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। এমনকি কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রেই মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। গাজার গণহত্যাকে যারা স্বীকার করে না, যারা সেখানে গণহত্যার সহযোগী- এসব যদি গণতন্ত্রের অংশ হয়, তাহলে তাদের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নেই।

এন এস

সম্পর্কিত খবর