শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

নির্যাতনে ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা দুই কিশোরীর

গৃহকর্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে পালানোর জন্য ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে লাফিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল তিন কিশোরী।

তবে বিষয়টি দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডির ১২/এ নম্বর সড়কের ৩৯ নম্বর চিরন্তনী নামে একটি ভবন থেকে পালানোর চেষ্টা করে রুমা, ঝুমুর ও নূরী নামের তিন কিশোরী।

এদের মধ্যে একজন পালিয়ে যাওয়ায় বাকি দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, ৯৯৯ এর একটি ফোন কলে ধানমন্ডি থানা পুলিশের ওই এলাকায় দায়িত্বরত একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীকে কার্নিশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তারা যে বাসায় কাজ করতো সেই বাসার গৃহকর্ত্রীকে থানায় ডাকা হয়েছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে বলেও জানান ওসি ইকরাম।

দুই কিশোরীর বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, তারা শাইলা হক নামের একজন গৃহকর্ত্রীর অধীনে থাকতো। তাদের নিয়মিত মারধর ও অত্যাচার করতেন শাইলা। এ কারণে দীর্ঘদিন ধরে তারা পালানোর পরিকল্পনা করেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসায় কেউ না থাকায় তারা তিনজন একসঙ্গে বারান্দা দিয়ে বেরিয়ে কার্নিশ লাফিয়ে পালাতে চেয়েছিল।

 

 

সম্পর্কিত খবর