শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নিপুণের নামে মামলা করছেন জায়েদ খান

চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেত্রীর নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান জায়েদ খান নিজেই।

তিনি জানান, সংবাদ সম্মেলন করে জায়েদ খানের নামে মিথ্যা অভিযোগ জানিয়েছেন নিপুণ। চিত্রনায়িকা মুনমুনকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের যে ভিডিও দেখিয়েছেন নিপুণ, সেটা মিথ্যা। এবং তার নামে যে চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছেন সেগুলোও সঠিক নয়। এসব কারণে মামলা করতে যাচ্ছেন জায়েদ খান।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশকিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

সোখানে দাবি করা হয়েছে, জায়েদ খান ও কোন প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার কথোপকথন এগুলো।

প্রেসক্লাবে প্রজেক্টরে প্রদর্শন করা সেসব স্ক্রিনশটের প্রথমেই লেখা ছিল, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন। ’ অপর প্রান্ত থেকে উত্তর, ‌‘বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও। ’

জায়েদ খানের দিক থেকে লেখা, ‘ভাইয়া হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে। ’ অপরাপ্রান্ত থেকে লেখা, ‘শুনো জায়েদ সব তোমার ইচ্ছেমতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিকালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক বিকল্প উপায় বের করো। ’

পরে জায়েদ খানের মন্তব্য, ‘ভাইয়া আমি সব সেটিং করে রাখছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব। ’ আরেকটি স্ক্রিনশটে জায়েদের লেখা, ‘বাট প্ল্যান ১০০ ভাগ সাকসেস হয়নি। ’ অপরপ্রান্ত থেকে উত্তর, ‘স্টে কুল। ’

জায়েদ খান আবার বলছেন, ‘আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। ’ অপরপ্রান্ত থেকে উত্তর আসে, ‘আই কল্ড দা টপ লেভেল। ’
জায়েদ খান বলছেন, ‘একটু তাড়াতাড়ি স্যার। ’ অপরপ্রান্ত থেকে লেখা, ‘আই সি হোয়াট ক্যান বি ডান। ’

এপরর জায়েদ খান লিখেছেন, ‘বাহিরে অনেক মানুষ, আমার নিরাপত্তা দরকার স্যার। ’ উত্তর আসে, ‘দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ। সো ডোন্ট ওরি। ’

পরক্ষণেই জায়েদ বলছেন, ‘আমি কি আপনাকে কল করব স্যার?’ অপর প্রান্ত থেকে লেখা, ‘আই অ্যাম বিজি নাউ, ওয়েট টেন মিনিটস। ’
জায়েদ লিখেছেন, ‘আপনি আমার ভরসা স্যার। ’ উত্তর আসে, ‘ইউ কল মি ভাইবার। ’

সম্পর্কিত খবর