শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নামাজ পড়ে বাইসাইকেল পেল শিশু সাইমন

কুমিল্লার মুরাদনগরে নিয়মিত নামাজ আদায় করে উপহার হিসেবে বাইসাইকেল পুরষ্কার পেয়েছে মো. সাইমন সরকার (১০) নামে এক শিশু। তার সঙ্গে নামাজ আদায় করে দ্বিতীয় পুরষ্কার হিসেবে নগদ অর্থ ৩ হাজার ৫০০ টাকা পেয়েছে মো. জুয়েল নামে এক শিশু।

মো. সাইমন সরকার উপজেলার গকুলনগড় গ্রামের মোমেন সরকারের ছেলে ও মো. জুয়েল একই গ্রামের মো. ভুট্টো মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গকুল নগর গ্রামের ব্যবসায়ী হাজী মনির সরকার তার নিজ গ্রাম গকুলনগর জামে মসজিদে গত ১ বছর আগে ঘোষণা দিয়েছিলেন এ গ্রামের ১০-১২ শিশুরা যদি জামায়াতের সঙ্গে ৫ ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে তাদের মধ্যে দুজনকে নির্বাচিত করে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে। ঘোষণার পর থেকে মসজিদের ইমাম গোপনে মসজিদে জামায়াতে নামাজ আদায়কারী শিশুদের হাজিরা রাখত।

এই ঘোষণা অনুযায়ী ৫ ডিসেম্বর রোববার রাতে গকুলনগড় দক্ষিণপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ১০ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে মো. সায়মন সরকারকে (১০) বাইসাইকেল এবং মো. জুয়েলকে (১০) ৩ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী কামাল উদ্দিন সরকার, মাহফিলের প্রধান আলোচক মাওলানা সাদিকুর রহমান আল-আযহারী, ঢাকা, ও মসজিদের ইমামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

হাজী মনির সরকার বলেন, এক বছর আগে গকুলনগড় দক্ষিণপাড়া জামে মসজিদে ঘোষণা দিয়েছিলাম ১০-১২ বছরের শিশুরা জামায়াতের সঙ্গে নামাজ আদায় করলে করলে এ মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলে তাদের মধ্যে দুজনকে পুরষ্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হবে। তাই এবছর ১টি সাইকেল ও নগদ অর্থ দিয়েছি। আমার পক্ষ থেকে এ পুরষ্কার প্রতিবছর বিতরণ অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর