শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

নাক ফুঁড়ালেন পূজা, বিয়ের গুঞ্জন!

এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নাক ফুঁড়িয়েছেন। প্রশ্ন উঠেছে, পূজা কি বিয়ের জন্য নাক ফুঁড়িয়েছেন? উত্তর হ্যাঁ হলেও বিয়েটা সত্যিকারের নয়, সিনেমার বিয়ে। ‘নাকফুল’ সিনেমার জন্য নাক ফোঁড়ানোর ভিডিও শেয়ার করে নায়িকা নিজেই এর বিস্তারিত তথ্য জানিয়েছেন।

পূজা জানান, আজ ৩ এপ্রিল থেকে ‘নাকফুল’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করছেন তিনি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হচ্ছে এর শুটিং। এ জন্যই সম্প্রতি নাক ফুঁড়িয়েছেন নায়িকা। এর অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা বলেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।
‘নাকফুল’ সিনেমার প্রসঙ্গে পূজা জানান, এটি রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের সিনেমা। এক চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। একপর্যায়ে বিয়েও করতে হয় পূজাকে। সেই বিয়েতে নাকফুল নিয়ে রয়েছে চমৎকার ঘটনা।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এটি পরিচালনা করছেন আলোক হাসান। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

এদিকে আগামী রোজার ঈদে পূজা অভিনীত দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। একটি হলো শাকিব খানের সঙ্গে ‘গলুই’। অন্যটি সিয়াম আহমেদের সঙ্গে ‘শান’।

 

সম্পর্কিত খবর