শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

আস্থা ভোট ঘিরে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরুর আগে বিক্ষোভ ও জমায়েত বন্ধ করতে ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থানীয় জেলা প্রশাসনের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে।

রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের এ অধিবেশন শুরু হয়েছে।

এ দিকে ইমরান খানের বিরুদ্ধে আস্থা ভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের জন্য একটি প্রস্তাব এনেছে বিরোধীরা। আরও জানা যায়, ভোটাভুটি শুরুর আগে পাঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করেছেন ইমরান খান।

ভোটাভুটির আগে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক হওয়ার কথাও রয়েছে। বিরোধীরা পার্লামেন্টের গত দুই অধিবেশনে এই বিতর্ক উত্থাপনের চেষ্টা করেন। কিন্তু স্পিকার পার্লামেন্টের অধিবেশন মুলতবি করায় তা সম্ভব হয়নি। সর্বশেষ যেদিন অধিবেশন মুলতবি করা হয়, সেদিন বিরোধীরা স্পিকারের সঙ্গে দেখা করেন। সেখানে তারা স্পিকারকে বিতর্ক শেষ না করে অধিবেশন মুলতবি না করার আহ্বান জানান। বিরোধীদের ওই আহ্বানে সাড়া দিয়ে ৩ এপ্রিল দিনটি ধার্য করা হয়েছিল বিতর্ক ও ভোটাভুটির জন্য।

কয়েক দিন আগেই পিটিআইর জোটসঙ্গী এমকিউএম আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরে যোগ দেওয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান।

পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন হবে। এখন পর্যন্ত বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অপরদিকে ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট।
প্রসঙ্গত, গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। বিধি অনুযায়ী প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।

সম্পর্কিত খবর