শিরোনাম
icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর
down of head

নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে মৃত্যু ৪৯

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে সন্দেহভাজন বিষাক্ত মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

৫ সেপ্টেম্বর রাজ্যের ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল পান করার পর এ ঘটনা শুরু হয়। পরে পাশের ইরেলে এলাকাতেও একই ধরনের ঘটনায় মানুষ অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে দৃষ্টিশক্তি হারানোসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি ওই পানীয়তে বিষাক্ত মিথানল মিশে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষাক্ত পদার্থের সুনির্দিষ্ট উৎস এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসা ও নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে। পুলিশও তদন্ত শুরু করেছে এবং ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আগের সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৮ জন এবং আক্রান্তের সংখ্যা ১৮২ জন ছিল। পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সম্পর্কিত খবর