down of head

নরসিংদীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নরসিংদীর ঘোড়াশাল পৌর আ.লীগ কার্যালয়ে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ ২০২১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।

অন্ধকল্যাণ জাতীয় কমিটির চেয়ারম্যান আইয়ুব আলি হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরিফুল হক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।

অনুষ্ঠানের সভাপতি বলেন, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ।  বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হচ্ছে।  সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করে।

লায়নস ইন্টারন্যাশনালের হিসেবে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়।

অনুষ্ঠান শেষে অন্ধ-প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও সাদাছড়ি বিতরন করা হয়।

সম্পর্কিত খবর