শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

নরসিংদীতে গাড়ি চাপায় মোটরবাইক আরোগী নিহত

 

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক গাড়ির চাপায় বিসিক কর্মকর্তা মো:মোশারফ হোসেন (৫৪) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । বৃহস্পতিবার ২১ অক্টোবর রাত আটটার দিকে আহত অবস্থায় এম্বুলেন্সে করে নরসিংদী থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।

নিহত মো:মোশারফ হোসেন বিসিক জেলা কার্যালয় নরসিংদীর সম্প্রসারন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । তিনি মনোহরদী উপজেলার লেবুতলা এলাকার মৃত হেলাল উদ্দিনের পুত্র । বিসিকের প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বিসিক নরসিংদী শাখা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় , মোশারফ হোসেন বৃহ:বার সন্ধ্যায় নরসিংদী সদরের সাটিরপাড়া এলাকা থেকে অফিস শেষ করে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মনোহরদীর লেবুতলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা সিলেট মহাসড়ক ধরে শিবপুরের সৈয়দনগর এলাকায় পৌঁছালে কোনো এক অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মহাসড়কে সিটকে পড়ে যায় মোশারফ হোসেন । পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় ।

বিসিকের প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করে। পরে নারায়নগঞ্জের পাঁচরুখী নামক এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরন করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের কনস্টেবল শামসুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আসলে কোন গাড়ি কিভাবে চাপা বা ধাক্কা দিলো তা এখনও বলতে পারছিনা। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে । এবিষয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে ।

সম্পর্কিত খবর