শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

যেভাবে আটক করা হয় ইকবালকে

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর তাকে রাতেই কুমিল্লা পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের এটা নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, নোয়াখালী থেকে আসা একদল পর্যটক সৈকতের সুগন্ধা পয়েন্টে ইকবালকে দেখে সন্দেহজনকভাবে ধরে ফেলেন। পরে সাড়ে ১০টার দিকে তাকে জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশের কর্মকর্তারা বলেছেন, আটক ব্যক্তি ইকবাল কি-না তা শতভাগ নিশ্চিত করবে কুমিল্লার পুলিশ।

ইকবালকে গ্রেপ্তার করা নিয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহ‌মেদ গণমাধ্যমকে বলেন, কক্সবাজারে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা প্রধান সন্দেহভাজন ইকবাল কি না, তা যাছাই করা হচ্ছে।

এর আগে সিসিটিভি ফুটেজ দেখে দায়ী ব্যক্তি ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ওই যুবক কুমিল্লা নগরীর সুজানগর এলাকার নূর আহাম্মদ আলমের ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং সে বিভিন্ন মাজারে ও যত্রতত্র ঘুরে বেড়ানো (ভবঘুরে) হিসেবে পরিচিত। বুধবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করে।

সম্পর্কিত খবর