শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

মসজিদের জমিতে ভবন নির্মাণ বন্ধে মানববন্ধন

 

সোহেল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর এনায়েতপুর মসজিদের জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মসজিদের জমিদাতা পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জমিদাতা পরিবারের সদস্য আবদুল কাদের, মসজিদ কমিটির একাংশের সভাপতি আবুল হাসনাত, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আক্তার হোসাইন ও খতিব আবদুল আখের প্রমুখ।
আয়েজকরা জানিয়েছেন, মসজিদের ১৪ শতাংশ জমি দখল করে আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার একটি বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা করে। এতে মসজিদ কমিটি লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতের স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন দায়ের করে। কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না-এনিয়ে রুল জারি করে আদালত। এছাড়াও মাদ্রাসা ভবন নির্মাণ বন্ধে লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলা রয়েছে। এরমধ্যেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আবুল হাসনাত বলেন, মসজিদের জমিতে প্রভাবখাটিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করছে। আদালতে মামলা চলছে, অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। তবুও তারা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ শুরু করেছে। নির্মাণ কাজ বন্ধ ও জমি দখলমুক্তের দাবি জানাচ্ছি।
এই বিষয়ে মাদ্রাসার সুপার আহসান উল্যা বলেন, জমিটি মাদ্রাসার। এখানে আগেও মাদ্রাসার ভবন ছিল। পরিত্যক্ত হওয়ায় সেখানে ৪ তলা একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মসজিদ কমিটির লোকজনের বাধায় আমরা করতে পারছিলাম না। তারা অযৌক্তিভাবে বিরোধীতা করছেন।

সম্পর্কিত খবর