শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। এবারের প্রতিপাদ্য হলো- গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সমন্বিতভাবে জাতীয়ভাবে কর্মসূচি পালন করবে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি পালন করবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, সড়ক ব্যবস্থাপনা জোরদার করতে হবে। পাশাপাশি গাড়িতে গভর্নর সিল বসানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক দশকের জন্য লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে বিআরটিএ সড়ক নিরাপত্তামূলক প্রচারপত্র বিলি ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করেছে।

বিভিন্ন স্থানে মহাসড়ক পুলিশ লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে। সালনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সাইনবোর্ড স্থাপন করেছে।

এছাড়াও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক অডিও/ভিডিও প্রচারসহ মাইকিং কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সালনা হাইওয়ে থানার মহাসড়ক এলাকা হতে ৩৫৫টি চলাচল নিষিদ্ধ ত্রি হুইলার (রিকশা ও ভ‌্যান) জব্দ করেছে।

দিবসটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে র‌্যালিসহ আলোচনা সভা করবে মহাসড়ক পুলিশ।

 

সম্পর্কিত খবর