শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

নতুন বিনিয়োগ ক্যাটাগরি প্রস্তাব করেছে আরবিআই

ব্যাংকগুলোর জন্য নতুন বিনিয়োগ ক্যাটাগরি প্রস্তাব করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সঙ্গে মান বজায় রাখার জন্য ব্যাংকগুলোর বিনিয়োগ পোর্টফোলিও একই কাতারে নিয়ে আসার পরিকল্পনা অনুসারে এ প্রস্তাব করেছে আরবিআই। নতুন এ বিনিয়োগ প্রস্তাবকে ফেয়ার ভ্যালু থ্রো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট (এফবিটিপিএল) বলে অবিহিত করা হচ্ছে।

গতকাল প্রকাশিত এক প্রস্তাবে দেখা যায়, ব্যাংকগুলোর বিনিয়োগ পোর্টফোলিও তিনটি ভাগে বিভক্ত করা হবে। এর মধ্যে রয়েছে হেল্ড টু ম্যাচুরিটি (এইচটিএম), অ্যাভেইলেভল ফর সেল (এএফএস) ও ফেয়ার ভ্যালু থ্রো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট (এফবিটিপিএল)। প্রকাশিত প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমানে চলমান হেল্ড ফর ট্রেডিং (এইচএফটি) বিভাগটি নতুন প্রস্তাবিত এফবিটিপিএলের অধীনে চলে আসবে। এইচএফটি মূলত একটি ঋণ পণ্য (গ্রাহককে সুদ সমেত একটি নির্দিষ্ট অর্থ প্রদানের বিনিময়ে যে পণ্য গ্রহণ করতে হয়)

যা ব্যাংকগুলো স্বল্প সময়ের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকে। এফবিটিপিএলের আওতায় এখন থেকে ঋণ পণ্যগুলো লাভ-ক্ষতির পরিমাণ অনুযায়ী ন্যায্য মূল্যায়ন করা হবে।

২০২৩ সালের ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর জন্য প্রস্তাবিত এ নতুন বিনিয়োগ পোর্টফোলিও শ্রেণীবিভাগের নিয়মগুলো বাস্তবায়ন করা হবে বলে জানায় আরবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেয়ারহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে মতামত আহ্বানও করেছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত খবর