নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে বিসিআই
নতুন উদ্যোক্তা সৃষ্টিতে মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাতে গিয়ে এ কথা জানান তিনি। এসএমই ফাউন্ডেশন চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভায় বিসিআইয়ের সহসভাপতি শহীদুল ইসলাম নিরু, পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, রোটা. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাব্বত উল্যাহ, আবুল কালম ভূ্ইয়া, রুসলান নাসির ও কে. এম. রিফাতউজ্জামান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।



