শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ধর্মের ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান হানিফের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ওয়াজের নামে মানুষকে ভুল শিক্ষা দিয়ে ধর্মান্ধ বানানোর যে চেষ্টা করা হচ্ছে , সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা ইসলামি বক্তা তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ধর্মের ভালো দিকগুলো ওয়াজ মাহফিলে তুলে ধরেন। কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়ে আমাদের ধর্মকে মানুষের কাছে বিতর্কিত করবেন না।’

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ধর্মভিত্তিক সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশে তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আসুন সমাজের মাঝে পরিবর্তন আনি। আমরা ধর্ম পরায়ণ হতে চাই। ধর্মান্ধ হতে চাই না। ধর্মান্ধতা মানুষকে ভুল পথে পরিচালিত করে, সেটা বারবার প্রমাণিত হয়েছে। ধর্মপরায়ণ হওয়ার পাশাপাশি বাঙালির যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেটা জাগরণ করি।’

হানিফ আরও বলেন, ‘সনাতন ধর্মের পূজামণ্ডপে দেবতার ওপর কোরআন শরিফ রেখে এই যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দেশের মধ্যে হানাহানি করা হলো, যে ব্যক্তিটি করল সে ইতিমধ্যে ধরা পড়েছে। তিনিও একজন মুসলমান। একজন মুসলমান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যে অন্য ধর্মের মন্দিরে রেখে এটি কী কোরআনকে সম্মানিত করল নাকি অসম্মানিত করল? মুসলমান হয়ে মুসলমানের পবিত্র ধর্মকে অসম্মানিত করেছে। আর আমরাও হুজুগে বাঙালি, ধর্মান্ধ- আমরা সেদিকে না দেখে অন্য সম্প্রদায়ের ঘরবাড়ি-মন্দির ভাঙচুর করলাম। আমরা দেখিয়ে দিলাম যে, কোরআনের প্রতি আমাদের কত সম্মান। এতে সম্মান বেড়েছে?

তারেক সোলেমান সেলিম স্মরণসভা পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। শোক সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত খবর