শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গ্যাসের চুলায় লাখ টাকার বিদেশি মদ, তিন চোরাকারবারীর নামে মামলা

সীমান্তের তিন শীর্ষ মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি মদ, বিয়ারের চালান জব্দ করার ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা সীমান্ত গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে লিটন মিয়া, একই সীমান্তের লালঘাট গ্রামের মনু মিয়া প্রকাশ ভানু হোসেনের ছেলে আবুল কালাম, একই সীমান্তের উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম লাউরগড়ের জাহিদ মিয়ার ছেলে শাহজাহান কবির।

শনিবার বিকালে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের (বিজিবি) মিডিয়া সেল যুগান্তরকে জানায়, টেকেরঘাট কোম্পানি সদরের বিজিবির টহল কমান্ডার হাবিলদার ওলি উল্লাহর নেতৃত্বে বিজিবির একটি টিম বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তগ্রাম লাকমায় মাদকবিরোধী অভিযানে নামে। রাতে বিদেশি মাদক ক্রয়-বিক্রয়কালে লাকমার লিটন মিয়ার বসতবাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় বিশেষ কায়দায় রাখা অফিসার্স চয়েজ প্রেসটিজ হুইস্কি, ম্যাগডুয়েল হুইস্কি, রয়্যাল স্টেগ ব্লান্ডেড হুইস্কি, কিং ফিসার বিয়ার ক্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করে। কিন্তু সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী লিটন ও তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।

জব্দ তালিকা শেষে বিজিবির টহল কমান্ডার হাবিলদার ওলি উল্লাহ বাদী হয়ে বিদেশি মদ, বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুদ রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় শুক্রবার মামলা দায়ের করেন।

 

সম্পর্কিত খবর