down of head

দেশের স্বার্থ রক্ষাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জাতীয় সংসদে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’—এই নীতিতেই সরকার পরিচালিত হচ্ছে। তিনি বলেন, দেশের জন্য যা কিছু অর্জন, তা বাংলাদেশের মানুষেরই অর্জন।

আজ জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সরকার সব সময় দেশের ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, তাদের দল বরাবরই ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাসী। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বরং দেশের স্বার্থই সব সিদ্ধান্তের মূল ভিত্তি।

প্রধানমন্ত্রী বলেন, “যেকোনো সফল সফর বা ইতিবাচক অর্জনের মাধ্যমে যদি কোনো সাফল্য আসে, সেটি কোনো ব্যক্তি বা সরকারের নয়; সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অর্জন।”

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে সংসদের এই ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারি ও বিরোধী দল ভবিষ্যতেও পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করবে।

সম্পর্কিত খবর