শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘দেশের সব নাগরিককে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে’

 

পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য বিমার বিকল্প নেই, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটর (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস: প্রেক্ষিত বাংলাদেশে ডায়াবেটিসের ভয়াবহতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ৭১ ফাউন্ডেশন ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের যৌথ সহযোগিতায় সেমিনারের সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ৭১ ফাউন্ডেশন সভাপতি ডা. খালেদ শওকত আলী।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবু সাঈদ, পবার সাধারণ সম্পাদক আবদুস সোবাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, ডা. জেবুন নাহার প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, দেশের অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের জটিল রোগ নিয়েও হাসপাতালে যায় না তাদের জন্য স্বাস্থ্য বিমা প্রয়োজন।

দেশের তিনটি জেলায় স্বাস্থ্য বিমা চালুর জন্য পাইলট প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু আলোর মুখ দেখেনি। তবু সরকার নতুন করে চেষ্টা করছে।

তিনি বলেন, দেশে ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে ৩০ ধরনের জরুরি ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এমন নজির বিশ্বের কোথাও নেই। প্রাথমিক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতেই সরকারের এ উদ্যোগ।

বাংলাদেশে ডায়াবেটিস রোগ ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করছে। তথ্য প্রতিমন্ত্রী  ডায়াবেটিসের ভয়াবহতা উল্লেখ করে বলেন, এ কারণে চোখ, হার্ট, কিডনিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ রোগ মোকাবিলার জন্য প্রয়োজন সচেতনতা। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সচেতন হয়ে এ ভয়াবহতা রুখতে হবে।

বাংলাদেশে ২০ শতাংশেও কম রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল। বাংলাদেশের জন্য সবচেয়ে মারাত্মক পরিস্থিতি হলো অতি অল্প বয়সের ছেলে-মেয়েরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এর ফলে দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ডায়াবেটিক রোগীদের জন্য পরামর্শ দিয়ে বক্তারা আরও বলেন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত হাঁটা, শরীরকে সচল রাখা ও ডাক্তারের পরামর্শ মতে ওষুধ, ইনসুলিন গ্রহণ করতে হবে।

ডায়াবেটিসজনিত সমস্যার করণে অন্যান্য রোগের বিস্তার ও জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) হিসেবে বলা হয়েছে, বিশ্বে ১৯৮০ সালে ডায়াবেটিস রোগী ছিল ১১ কোটি। ২০০০ সালে ১৭ কোটি। বর্তমানে এ রোগীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে। ২০৩০ সালে এ রোগী দ্বিগুণেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশে বর্তমানে ৯০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে। প্রতিবছর এক লাখ করে এ রোগী বাড়ছে। এ রোগের কারণে বিশ্বে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

 

সম্পর্কিত খবর