শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা নেই

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা নেই। আস্থাহীনতার কারণে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান। চিকিৎসাব্যবস্থার উন্নতি করে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান নতুন স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম সভার বিষয়বস্তু তুলে ধরা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান এবং সমসাময়িক স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের দুই সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সায়মা ওয়াজেদ ১ ফেব্রুয়ারি পরিচালকের পদে যোগদান করবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি বিরাট অর্জন। সায়মা ওয়াজেদ শুধু আমাদের প্রধানমন্ত্রীর কন্যাই নন, অটিজম নিয়ে কাজ করে বিশ্বব্যাপী তিনি একজন পরিচিত মুখ।’

গত বছর ১ নভেম্বর দিল্লিতে আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন হয়। এই অঞ্চলের ১১টি দেশের মধ্যে ১০টি দেশের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন। সায়মা ওয়াজেদ ভোট পেয়েছিলেন ৮টি।

সংবাদ সম্মেলনে সামন্ত লাল সেন বলেন, ‘টিকিৎসা নিয়ে মানুষের মনে আস্থা কম থাকায় অনেক মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল পর্যায়ে মানুষ আস্থা না পেয়ে ঢাকায় চলে আসছেন। ঢাকা থেকে মানুষ বিদেশ যাচ্ছেন চিকিৎসা নিতে। সবখানেই একটা আস্থাহীনতা কাজ করছে মানুষের মধ্যে। সেটি আমি বুঝি।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান এমনভাবে বাড়াতে হবে, এমন কিছু কাজ করতে হবে, যাতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে আস্থার অভাবে না ভোগেন। এর জন্য তিনি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করবেন বলে জানান।

দেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কে ধারণার ঘাটতি আছে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ টিকা তৈরিতে সক্ষম কি না, তা জানার জন্য আগামী মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।

সম্পর্কিত খবর