শিরোনাম
down of head

দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা আর নয়: গভর্নর

দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, এখন য‌দি আমানতকারীরা এস আলমের দখল করা ব্যাংক থেকে টাকা তুলে নি‌য়ে যায়, সেটি তাদের কর্মের ফল। আমা‌দের কিছু করার নেই। কারণ আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে, সেটি তা‌দের অধিকার।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে এক সংবাদ সম্মেলনে ‌গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর দুর্বল পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে গভর্নর আহসান এইচ মনসুরকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এসব ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী ভাবছে, তা জানতে চান তারা। জবাবে গভর্নর বলেন, এত দিন যা হওয়ার, তা হয়েছে। এখন ওই ব্যাংকগুলোকে উদ্ধারের প্রক্রিয়া আলাদা হবে। তবে ব্যাংকগুলো থেকে অভিযুক্ত ব্যক্তিরা যেন আর টাকা সরাতে না পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ব্যাংকিং কমিশন গঠন হলে দুর্বল ব্যাংকগুলোর সংখ্যা কমিয়ে বা তাদের একীভূত করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। কিন্তু ব্যাংক বন্ধ বা টাকা ছাপিয়ে তা সমাধান করা হবে না।

ব্যাংক খাতে অনিয়‌মকারীদের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেবে কি না? জান‌তে চাইলে গভর্নর ব‌লেন, ‘অনিয়মের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে, ত‌বে সেটি হ‌বে অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে, তা‌দের প্রতিষ্ঠা‌নের বিরুদ্ধে নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। সেখা‌নে অনেক লোক কাজ ক‌রেন।

এস আলমের দখল করাসহ অন্য দুর্বল ব‌্যাংকগু‌লোর পর্ষদ ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তা‌দের পর্ষদ ভে‌ঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

এন এস

সম্পর্কিত খবর